1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীর মোহনপুরে পূর্ব শত্রুতা জেরে ২০০টি গাছ কর্তন,থানায় অভযোগ"অতোপর" সংবাদ সম্মেলন ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব

‎রাজশাহীর মোহনপুরে পূর্ব শত্রুতা জেরে ২০০টি গাছ কর্তন,থানায় অভযোগ”অতোপর” সংবাদ সম্মেলন ‎

মোঃ মহাজামিল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহীর মোহনপুর উপজেলায়  রাতের আধারে জমির ২০০ টি গাছ কর্তন করেছে অভিযুক্ত ব্যক্তিরা। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ই আগস্ট) ১১টায়, সময় উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়নের চাঁদপুর গ্রামে। এ ব্যাপারে চাঁদপুর গ্রামের আজিম উদ্দীনের ছেলে মোঃ মিজান আহমেদ (৩৭), থানায় আসিয়া অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন একই উপজেলা ও চাঁদপুর গ্রামের বাসিন্দা মৃত ফজের মন্ডলের ছেলে মোঃ হালিম (৩৮),মোঃ আঃ মতিন (৪৫), মোঃ রিপন (৩২),মোঃ শিমুল হোসেন (২৬), সহ আরও অজ্ঞাত নামা ৫/৬ জন।
‎
‎এদের বিরুদ্ধে ভুক্তভোগী মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন।  সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ,আমার চাঁদপুর মৌজার ২৩ শতক জমিতে থাকা ৫০টি আমের চারা গাছ,২০টি কাঁঠাল গাছ, ১০টি পেয়ারা গাছ, ৫টি লটকন গাছ, ৭টি লেবু গাছ, ১০টি সুপারি গাছ, ৫০টি মেহগুনি গাছ ও ১০ ট গাছ অন্যান্য প্রজাতির ফল ফলাদির চারা রোপন করিয়াছিলাম।
‎
‎ঐ ঘটনার রাতে আমি  ত্রিমোহনী বাজার নিজ দোকান হইতে নিজ বাড়ীতে যাওয়ার পথে দেখি যে, উপরোক্ত সকল বিবাদীগন আমার জমিতে থাকা সকল চারা গাছ জোর পূর্বক কাটিতেছে। ঐ সময় আমার কাছে থাকা মোটরসাইকেলের আলো দিয়ে দেখি ওদের লোক জনবল বেশি থাকায় ওদের সহিত কোন রকম কথা বার্তা না বলিয়া বাড়ীতে চলিয়া আসি।
‎
‎এতে আমার জমিতে থাকা রোপনকৃত চারার আনুমানিক  ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার ক্ষতি সাধন করিয়াছে। বর্তমান আমাকে সহ আমার পরিবারের লোকজনদের মারপিট সহ খুন জখম করিবে বলিয়া প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া আসিতেছে। উক্ত জমিতে আমি গেলে বা দখল করার চেষ্টা করিলে আমাকে প্রাণে শেষ করিয়া দিবে এই হুমকি   প্রদান করেন । উক্ত বিষয় নিয়ে আপোষ মিমাংশার চেষ্টা বা আইনী সহয়তা নিলে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের মারপিট সহ খুন জখম করিবে বলিয়া প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া আমার বসত বাড়ীর সামনে ঘোরাফেরা করিতেছে। তাই আমি এই বিষয়ে  সংবাদ সম্মেলন করে আইনের মাধ্যমে নিরাপত্তা চাই।
‎
‎এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি)আতাউর রহমান জানান এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
‎
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park