1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে উন্নত জাতের বকনা /ষাড় গরু বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

রাজশাহীর মোহনপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে উন্নত জাতের বকনা /ষাড় গরু বিতরণ

মহাজামিল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মোহনপুর উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে ২৮ জন সুফলভোগী পরিবারের মাঝে উন্নত জাতের একটি করে (বকনা/ষাঁড়)

গরুসহ ভিটামিন, মিনারেল ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়। সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩ টায়,উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তার কার্যালয়ের সুফলভোগী পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অফিসার ডাঃ খন্দকার সাগর আহম্মেদ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, বিআরডিবি কর্মকর্তা মোঃ মশিউর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ন কবিরসহ উপকারভোগীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park