1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর বাঘাতে গৃহবধূর রহস্যজনক মৃ/ত্যু, স্বামী পালাতক, - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

রাজশাহীর বাঘাতে গৃহবধূর রহস্যজনক মৃ/ত্যু, স্বামী পালাতক,

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার ‎
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

 

‎

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎

‎রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া গ্রামে মনিষা খাতুন (১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

‎

‎পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর আগে কাবিন ছাড়া আজাদ আলীর সঙ্গে মনিষার বিয়ে হয়। তাদের আড়াই বছরের এক কন্যা রয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, সম্প্রতি বিয়ে রেজিস্ট্রি করতে চাইলে স্বামীর পরিবারের পক্ষ থেকে ২ লাখ টাকা যৌতুক দাবি করা হয়।

‎

‎

‎মনিষার মা রুবিনা খাতুনের দাবি, মেয়েকে নির্যাতন করে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে। তবে শাশুড়ি শরিফা বেগম জানান, ঝগড়ার পর মনিষা বিষ খাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যায় এবং পরে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

‎

‎বাঘা থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গলায় দাগ দেখে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টে প্রকৃত কারণ জানা যাবে।

‎

‎

‎ঘটনার পর থেকে স্বামী আজাদ আলী পলাতক। পুলিশ একটি অপমৃত্যু মামলা রুজু করেছে।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park