1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর ‘থিম ওমর প্লাজায়’ আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩

রাজশাহীর ‘থিম ওমর প্লাজায়’ আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

মোঃ মহাজামিল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহী নিউ মার্কেট এলাকায় ‘থিম ওমর প্লাজা’ নামে একটি বহুতল শপিং সেন্টারে আগুন লেগেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে সেখানে। বহুতল এই বাণিজ্যিক ও আবাসিক ভবনের মালিক আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে জানা গেছে, থিম ওমর প্লাজার সপ্তম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে ক্রেতা-বিক্রেতারা দ্রুত মার্কেট থেকে বেরিয়ে আসেন।

আগুন লাগার পর পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ২ জনকে অসুস্থ অবস্থায় মার্কেট থেকে উদ্ধার করা হয়। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করেন।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। সাত তলা থেকে আগুন ছড়িয়ে পড়তে দেয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে ধারণা করছি, গ্যাস সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park