1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীতে মাদক কারবারীর জুতার ভেতর মিললো ১২০ গ্রাম হেরোইন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

‎রাজশাহীতে মাদক কারবারীর জুতার ভেতর মিললো ১২০ গ্রাম হেরোইন

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

‎

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টা

‎

‎মাদক কারবারীর স্যান্ডেলের সোলের ভেতরে অভিনব কায়দায় লুকানো হেরোইন উদ্ধার করেছে রাজশাহী র‌্যাব। এসময় বিশু হেমরন (৩৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

‎

‎সোমবার দিবাগত গভীর রাতে রাজশাহী নগরীর দড়িকরবোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিশু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট এলাকার নুন্দাপুর গ্রামের জগেন হেমরনের ছেলে। তার স্যান্ডালের সোল কেটে ১২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী র‌্যাব এ তথ্য জানিয়েছে।

‎

‎র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবগত হয়ে নগরীর দড়িখরবোনা এলাকা থেকে বিশুকে গ্রেফতার করা হয়। পরে তার পায়ে থাকা নতুন স্যান্ডালের ভিতর অভিনব কায়দায় সেলাই করে লুকিয়ে রাখা  ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

‎

‎র‌্যাব আরো জানায়, বিশু চিহ্নিত মাদক কারবারী। সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে অভিনব কায়দায় রাজধানী ঢাকায় খুচরা ও পাইকারী ভাবে মাদক বিক্রি করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park