1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মোঃ মহাজামিল
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহী নগরীর ভদ্রা বাজার রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় ছাদেক আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাদেক আলী শেখ পাবনার ভারারাপুর এলাকার বাসিন্দা।
‎
‎স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ছাদেক আলী ভদ্রা রেল ক্রসিং সংলগ্ন এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এসময় রাজশাহীমুখী একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে রেল পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।
‎
‎এ ঘটনার পর স্থানীয়রা রেল লাইন ঘেঁষা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান। ভদ্রা বাজার কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব রহমান নাইমসহ নেতৃবৃন্দ রেল ভবনে গিয়ে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং লেভেল ক্রসিংয়ে দায়িত্বরতদের সতর্ক থাকার আহ্বান জানান।
‎
‎অন্যদিকে একই দিন সকাল ১০টার দিকে রাজশাহী কোর্ট স্টেশন লেভেল ক্রসিংয়ের বার ভেঙে এক স্কুলছাত্র আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park