1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজশাহীতে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

মো : আতাউর রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:

উত্তরের জেলা রাজশাহীতে শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে ঘন কুয়াশা ও হালকা ঠান্ডা আবহাওয়া।

রবিবার(১৭নভেম্বর) সকালটা ছিল রাজশাহী জনপদের মানুষের জন্য কিছুটা ভিন্ন রকম। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত দেখা মিলেছে কুয়াশার।
তখন কুয়াশার চাদরে ঢাকা পড়ে পুরো জেলা। তখন হালকা ঠান্ডাও পড়ে। তবে শহর থেকে গ্রামাঞ্চলের দিকে বেশি কুয়াশা দেখা যায়।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিকে কুয়াশার কারণে এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ভোরে ফজরের নামাজে আসা মুসল্লিরা। এছাড়া সকালে হাঁটতে বের হওয়া মানুষ এবং কাজে যাওয়া শ্রমিকরা এ প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করেন। কুয়াশার কারণে সকালে সড়কের কিছু কিছু যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

স্থানীয়রা বলছেন, দিনে গরম আর শেষ রাতে অনুভূত হচ্ছে হালকা শীত। শেষ রাতে কাঁথা বা পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত পড়তে আরও কিছু দিন বাকি আছে।

বাগমারা উপজেলার মাঝিগ্ৰাম এলাকার আব্দুল মজিদ জানান, হঠাৎ করেই আজকে সকালে কুয়াশায় চারপাশ ঢাকা পড়ে গেছে। নামাজ শেষ করে হাঁটতে বের হয়েছি। হাঁটতে খুব ভালো লাগছে। আজকে সকালের ঘন কুয়াশা বলে দেয় যে শীত আসছে।

বাগমারা এলাকায় হাঁটতে বের হওয়া রায়হান কবির বলেন, প্রায় প্রতিদিন সকালে হাঁটতে বের হই। তবে আজকের সকালটাকে একটু অন্য রকম মনে হলো। চারদিকের সাদা কুয়াশা দেখে মনে হচ্ছে যে শীতের দিন চলে এসেছে। তবে খুব বেশি শীত নেই। এছাড়া অর্ধেক রাত পর্যন্ত ঘরে ফ্যান চালাতে হয়েছে। দিনের বেলায়ও খুব গরম পড়ে।

রাজশাহী জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহম রহমান বলেন, আজ সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনে রোদ-গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে যায়। এ সময়টাতে মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে। এজন্যই হঠাৎ করে চারদিকে ঘন কুয়াশা দেখা দিয়েছে। এটাকে শীতের আগমনী বার্তা বলা যেতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park