1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের ৬ দফা দাবি ও বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজশাহী মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের ৬ দফা দাবি ও বিক্ষোভ মিছিল

মো:আতাউর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে মেডিকেল টেকনোলজির ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ৬ দফা দাবি মানা না হলে এবার মহাসড়ক অবরোধ করে রাজপথ অচল করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ চলমান অবস্থায় শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি অন্তর্বতী সরকারের কাছে তুলে ধরেন এবং সেগুলো না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান।

এর আগে শিক্ষার্থীরা রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) থেকে বিক্ষোভ মিছিল বের করে পায়ে হেঁটে এসে সাহেববাজার জিরো পয়েন্টে এসে মিলিত হয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।এছাড়াও সড়কে শুয়ে প্রতীকী লাশের উপর লাল সবুজের পতাকা বুকের উপর বিছিয়ে দিয়ে দাবি আদায়ের স্লোগান দিতে থাকেন। এসময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এতে রিকশা-অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য ছোট যানবাহনগুলো ভেতরের অলিগলির রাস্তা দিয়ে চলে যায়।

বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ বলেন, আমাদের দাবি ৬ টি। দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও কোনো সাড়া পাইনি। ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সচিবালয়ে আমাদের দাবি গুলো নিয়ে আলোচনা করবেন। আমরা সেই আলোচনা কি হয় তা দেখার অপেক্ষায় আছি। যদি দাবি গুলো আদায়ের আশ্বাস না পাওয়া যায় তাহলে সারাদেশের শিক্ষার্থীরা একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। সেই সাথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে অচল করে দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন।

৬ দফা দাবিগুলো হলো-
১। স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে, ২। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর পদমর্যাদা) প্রদান করে দ্রুত WHO এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে, ৩। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভূক্ত করতে হবে, ৪। ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে, ৫। মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে, ৬। বি ফার্মসহ সকল অনুষদের বি এস সি ও এম এস সি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park