1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রমজানে বাজারে নিত্যপন্যের দাম আকাশচুম্বী বাজার মনিটরিংয়ের আহ্বান  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

রমজানে বাজারে নিত্যপন্যের দাম আকাশচুম্বী বাজার মনিটরিংয়ের আহ্বান 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পন্যের দামে অস্বাভাবিক উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে পেঁয়াজ, রসুন, লেবু, শসা, গাজর খেজুর, ভোজ্যতেল, ছোলা, বেগুনসহ ইফতার সামগ্রির দাম বেড়ে যাওয়ায় সংকটে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন।

দেশি পেঁয়াজের কেজিতে ১২/১৩ টাকা বেড়ে প্রকারভেদে ৫৫/৬০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন কেজিতে ৪০ টাকা বেড়ে প্রতি কেজি দেশী রসুন ১৩০ টাকা ও চায়না রসুন কেজিতে ২০ টাকা বেড়ে মানভেদে ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। 

ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বৃদ্ধি এবং আমদানি কম থাকায় পেঁয়াজ, রসুন, কাঁচামরিচসহ কিছু পণ্যের দাম বেড়েছে। 

সরেজমিনে উপজেলার বাজারগুলোতে গিয়ে দেখা যায়, পাইকারি সবজি বাজার, খুচরা সবজি বাজার ক্রেতাদের উপচে পড়া ভিড়। রমজানের শুরুতেই প্রয়োজনের চেয়ে বেশি করে বাজার করছেন অনেকেই। কেউ কেউ পুরো রমজানের বাজার একসাথে করছেন। ব্যবসায়ীরা বলছেন, রমজান এ কারণে দামটা বেড়ে যায়। 

সুরত আলী নামের একজন দিনমজুর বলেন,  রমজান মাসে সবকিছুর দাম বেড়ে যায়।   সারাদিন কাজ করে আয়-উপার্জন দিয়ে যখন বাজার করতে যাই, তখন একটা কিনলে আরেকটা কিনতে পারি না। তবে উপজেলার প্রতিটি বাজার মনিটরিং করা হলে আমাদের মতো দিনমজুররা কিছুটা স্বস্তি পেতাম।

 এদিকে উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি টমেটো প্রকার ভেদে ৩০/৪০, ফুলকপি ৩০/৪০/৫০, বাঁধাকপি ৩০, বেগুন ৪০, শিম ৩০/৪০, শিমের বিচি ৮০ থেকে ১০০ টাকা, ও কাঁচা মরিচ ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে মুদি দোকানে প্রতি কেজি ছোলা ৯০/১০০ টাকা,  মসুর ডাল ১২০, টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা, প্যাকেট আটা (দুই কেজি) ১১০ ও প্যাকেট ময়দা (দুই কেজি) ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা বলেন, রমজান মাসে প্রত্যেকেই বেশি করে বাজার করছেন।  চাহিদার তুলনায় আমদানি কম থাকায় দামটা বেড়েছে। কয়েকদিনের মধ্যে পেঁয়াজ, রসুন সহ নিত্যপণ্যের দাম কমে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park