1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমউদ্দীন খান। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমউদ্দীন খান।

মো:জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমউদ্দীন খান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। ১৯/১২/২৪ইং বৃহস্প্রতিবার দুপুরের দিকে তিনি রবির অস্থায়ী প্রশাসনিক ভবন-১ এ পৌঁছেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান রবির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড.এস.এম. হাসান তালুকদার। পরবর্তীতে তিনি রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১, অস্থায়ী অ্যাকাডেমিক -৩ সহ অন্যান্য ভবন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ইউজিসির সদস্য মহোদয়কে শুভেচ্ছা জানান। এছাড়াও তিনি রবির অস্থায়ী ছাত্র হল অনুমোদনের লক্ষ্যে শাহজাদপুর শহরের মধ্যে ২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এরপর মাননীয় সদস্য রবির প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে এক আলাপচারিতায় ভিসি রবির স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন সম্পর্কিত নানান পরিকল্পনা ও শিক্ষা সংশ্লিষ্ট সংকটসমূহ তুলে ধরেন এবং উক্ত পরিকল্পনা বাস্তবায়ন ও সংকটগুলো সমাধানের লক্ষ্যে ইউজিসির সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দীন খান রবির স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন ও শিক্ষা সংশ্লিষ্ট সংকটসমূহ সমাধানের লক্ষ্যে সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে রবির ভিসিকে আশ্বস্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে রবির প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ ইউজিসি ও রবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park