1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত


মো: জাকারিয়া হোসেন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্রবিশ্ববিদ‍্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

১৮ ডিসেম্বর-২০২৪ ইং বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আ‍্যাকাডেমিক ভবন-৩ এর সামনে শিক্ষার্থীরা বগুড়া- নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে কর্মসূচি শুরু করে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

উক্ত মানববন্ধনে শিক্ষার্থীরা এক দফা দাবিতে স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে উল্লেখযোগ্য ছিল, আমার ক্যাম্পাস, আমার ঘর, থাকবো না আর যাযাবর, সবার যখন সজ্জিত, আমরা কেনো বঞ্চিত এবং আর নয় আশ্বাস, দিতে হবে ক্যাম্পাস।

দুপুর ১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এস.এম.হাসান তালুকদার ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

তিনি তাদের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, জনসাধারণের দুর্ভোগ যাতে না হয় সেই কারণে তোমাদের আমি বিনীতভাবে অনুরোধ করবো কর্মসূচি বন্ধ নয়, আপাতত স্থগিত রাখার অনুরোধ করছি। আমরা তোমাদের দাবির পক্ষে কাজ করবো এবং এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। পরে শিক্ষার্থীরা মাননীয় উপাচার্যের হাতে স্মারকলিপি প্রদান করেন। এবং উপাচার্যের আশ্বাসের পর শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন। তবে তারা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park