1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যোগাযোগ বন্ধ হওয়ার ২৭ ঘন্টা পর যানচলাচল শুরু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

যোগাযোগ বন্ধ হওয়ার ২৭ ঘন্টা পর যানচলাচল শুরু

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাংয়ের বেইলি সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ২৭ ঘন্টা পর যানচলাচল শুরু হয়েছে।

শনিবার বিকেলের দিকে সেতুটির মেরামত কাজ শেষ হলে যানচলাচল শুরু হয়। এরআগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক পারাপার হওয়ার সময় স্টীলের পাটাতন খুলে গেলে গাড়িটি আটকে যায়। এরপর থেকেই ওই সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, মেরামত কাজ শেষে সেতু দিয়ে যানচলাচল শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ এ সেতুর পাশে নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের পর ডিজাইনের কাজ চলছে। দ্রুতই দরপত্র প্রক্রিয়া শেষে নতুন সেতু নির্মাণে কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সিমেন্টবোঝাই একটি ট্রাক পারাপার হওয়ার সময় স্টীলের পাটাতন খুলে গেলে গাড়িটি আটকে যায়। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যানচলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park