1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ করে মৃত্যু হলো যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া প্রতীপ কুমার মান্নার(২১)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেন প্রতীপ। তিনি পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা। পড়াশোনার সূত্রেই তিনি কলকাতায় এসেছিলেন। ‘ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং’-এর তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ঘর থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। তার সঙ্গে একসঙ্গে থাকতেন আরেক পড়ুয়া অর্ক মাইতি।

অর্ক মাইতির কথা অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘরে অসুস্থ বোধ করে প্রতীপ। তাঁকে ওষুধ কিনে নিয়ে আসতে বলেন তিনি। ওষুধ কিনে ৮ টার সময় ঘরে ঢুকে দেখে প্রতীপ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। তাঁকে নিয়ে প্রথমে স্থানীয় নার্সিংহোমে যান অর্ক। সেখান থেকে কেপিসিতে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর আসল কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ এখন পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে তার মৃত্যুর পিছনে কোনো রহস্য আছে কিনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park