1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত ২৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

যমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত ২৫

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল ও কলেজ হাসপাতালে প্রেরণ করেছে যমুনা সেতু থানা পুর্ব পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা দুপুর ২ টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হলে ঘণ্টাখানেক পর পুলিশ ও অন্যান্যদের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বলেন, ঢাকা ও উত্তরবঙ্গগামী দুইবাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের আনালিয়া বাড়ী এলাকায় ২০-২৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত দুইটি সরাতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছিল। পরে তা দ্রুত সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park