1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

ময়মনসিংহে ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

তাসলিমা রত্না ময়মনসিংহ:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ:

নাশকতার উদ্দেশ্যে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে নেয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় আনসার সদস্যদের ধাওয়ায় পালিয়ে যায় নাশকতাকারীরা।

আজ বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে এই ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তদের আগুনে ট্রেনটির একটি বগির কয়েকটি সিটের বেশকিছু অংশ পুড়ে যায়। একই সঙ্গে অন্যান্য আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখতে দেখা যায়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার মো. আব্দুল্লাহ আল হারুন গণমাধ্যম”কে খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক সাহসী ভূমিকার ফলে দুর্বৃত্তদের অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। বর্তমানে ময়মনসিংহ জংশন রেলস্টেশনের ট্রেন চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ ছিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন গণমাধ্যম’ কে বলেন, স্টেশন প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। সেখানে এমনিতেই রাতে অনেক অন্ধকার থাকে। এই সুযোগে নাশকতার উদ্দেশ্যে ভোররাতে একদল দুর্বৃত্ত গানপাউডার এবং পেট্রোল দিয়ে ট্রেনে আগুন দেয়। তবে বিষয়টি টের পাওয়ায় আনসার সদস্যদের ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে গেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, বতর্মানে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে নাশকতা চেষ্টার ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park