1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ-৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

ময়মনসিংহ-৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু

মোজাম্মেল হক হিরন
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত

মোজাম্মেল হক হিরন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন এলাকার জনমানুষের নেতা, জনপ্রিয় রাজনীতিক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

মনোনয়নের খবর দ্রুত ছড়িয়ে পড়তেই ঈশ্বরগঞ্জজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার। স্থানীয় চায়ের দোকান থেকে আড্ডাস্থল—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাবুর মনোনয়ন।

দীর্ঘদিন ধরে দলের হয়ে মাঠে-ঘাটে কাজ করে আসা এই রাজনৈতিক নেতাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীরা বিএনপি উচ্চ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের বিশ্বাস, ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর হাত ধরে ঈশ্বরগঞ্জে উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “আমার প্রতি ঈশ্বরগঞ্জের মানুষ ও দলের আস্থা আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি সবসময় এই এলাকার মানুষের সেবা করে যেতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আমাকে এমপি হতে সহযোগিতা করবেন—এই প্রত্যাশা করি।”##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park