1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি

মেধা, সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি; জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদান

মেধা, সততা, নিষ্ঠা ও পেশাগত কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি এ স্বীকৃতি অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা প্রাপ্তি সহজ করতে কাজ করে যাচ্ছেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান একজন পরিশ্রমী ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি পুলিশি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অধীনস্থ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের আস্থা অর্জনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করছেন।

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাঁর এই নির্বাচন ব্যক্তিগত অর্জনের পাশাপাশি জেলা পুলিশের জন্যও গৌরবের বিষয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি তাঁর পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park