1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মৌলভীবাজারে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মৌলভীবাজারে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ইকবাল হোসেন রিংকু: মৌলভীবাজার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার পঠিত

ইকবাল হোসেন রিংকু: মৌলভীবাজার

মৌলভীবাজার পৌর মিলনায়তনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৭ আগস্ট সকালে সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বাসদ জেলা সমন্বয়ক এড. মঈনুর রহমান মগনু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএমএ এর সাবেক সভাপতি ডা. এম এ আহাদ। প্রধান প্রশিক্ষক ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ও জনবান্ধব চিকিৎসক ডা. সত্যকাম চক্রবর্তী, অন্যন্য প্রশিক্ষকদের মধ্যে ছিলেন জেলা বাসদ সদস্য এম.খছরু চৌধুরী, মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার ডা. জয়দীপ পাল ও সদর উপজেলার মেডিকেল অফিসার ডাঃ সংঘ মিত্রা দে প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা টেক্স বার এসোসিয়েশনের সভাপতি বাসদ নেতা বদরুল হোসেন, বাসদ জেলা সদস্য এড. আবুল হাসান, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ মহসিন, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাধুরী মজুমদার প্রমুখ ব্যক্তিবর্গ। এদিকে কর্মশালা আয়োজনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park