1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোহনপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও প্রতিবন্ধীদের চেক বিতরণ করেন জেলা প্রশাসক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

মোহনপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও প্রতিবন্ধীদের চেক বিতরণ করেন জেলা প্রশাসক

মোঃ মহাজামিল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার বেশ কিছু প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার।

মঙ্গলবার ২২শে এপ্রিল সকাল ১১টার দিকে মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, আশ্রয় প্রকল্প, উন্নয়ন প্রকল্প, উপজেলা ভূমি অফিস, মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র, ও ভূমিহীন পরিবার পুনর্বাসনে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্প, পরিদর্শন করেন। পরিদর্শনে এসে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও চেক বিতরণ করেন জেলা প্রশাসক।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জোবায়দা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা হাসান ইমাম ও উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিকুর ইসলাম।

শেষে জেলা প্রশাসক অফিয়া আখতার বলেন “জনকল্যাণ নিশ্চিত করতে সব কর্মকর্তাকে দায়িত্বশীল ভাবে কাজ করতে হবে,তবেই জনগনের মান উন্নয়ন সম্ভব,আর সেটিই সামগ্রিক ভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park