1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোংলায় আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ইসকন নিষিদ্ধের দাবি - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোংলায় আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ইসকন নিষিদ্ধের দাবি

স ম জিয়াউর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

স ম জিয়াউর রহমান :
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে ইসকন কর্তৃক মসজিদ ভাঙচুর ও চট্টগ্রাম আদালত চত্ত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমা বাদ মোংলা উপজেলার সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে
উপজেলার বাজার জামে মসজিদের সামনে থেকে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।
বক্তারা আরও বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে দেশব্যাপী আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। এসময় আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ ও বাংলাদেশে ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন, বি এল এস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও: রেজাউল করিম, হাফেজ মাও: মুফতি জাহিদুল ইসলাম সাদী, মাও: আব্দুর রহমান, মাও: আব্দুলাহ আল মারুফ, মাও: আব্দুল আজিজ নোমান, হাফেজ মাও: ইসমাইল বিন আব্দুল আজিজ, হাফেজ হুসাইন রাজু, হাফেজ রিয়াদুল ইসলাম সাকী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park