1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট শাখার উদ্যোগে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট শাখার উদ্যোগে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহীর চারঘাট উপজেলার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলার আয়োজনে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চারঘাট চৌ-রাস্তার মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলা শাখার সভাপতি এজারুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী পূর্ব জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মমিন, রিক্সা-ভ্যান ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আলাল সাহ্, ইমারত নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাহাবুব শাহীন সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park