1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

এস এম রাসেল, মাদারীপুর :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮১ বার পঠিত

এস এম রাসেল, মাদারীপুর :

পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর মামলায় মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সদস্য ও ধুরাইল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের আক্কেল খানের ছেলে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকায় পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে বিক্ষুদ্ধরা। এ ঘটনায় তৎকালীন পুলিশ উপ-পরিদর্শক জাওয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সালাউদ্দিন খানকেও আসামি করা হয়।

সোমবার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে মাদারীপুর আদালতে পাঠানো হলে তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেয় বিচারক। তাকে মাদারীপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত সালাউদ্দিন দীর্ঘ দিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে ধুরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য।

এ ব্যপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মহসীন হোসেন জানান, সালাউদ্দিন একটি মামলার আসামি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। আদালতে পাঠানো হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park