1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদক এর বিরুদ্ধে কঠোর হওয়ার এখনি সময়,জনাব নুরুল ইসলাম শাকিল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

মাদক এর বিরুদ্ধে কঠোর হওয়ার এখনি সময়,জনাব নুরুল ইসলাম শাকিল

আরিফুল ইসলাম পাঠান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

আরিফুল ইসলাম পাঠান

২১ নং বাবুটিপাড়া ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান জনাব আরমান হোসেন বলেন,
মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। এর বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করা এখন সময়ের দাবি। আমরা মাদকের বিরুদ্ধে মাঝেমধ্যে অভিযানের কথা শুনি। এতে যারা ধরা পড়ে, তারা মাদকের বহনকারি ও মাদকসেবি। এদের ধরে মাদক নির্মূল ও নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
মাদকের গডফাদারদের ধরতে না পারলে তা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না।অথচ মাদকের মূল উৎস ও গডফাদারদের সম্পর্কে জানা থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মতো হিম্মত দেখাতে পারে না। বলার অপেক্ষা রাখে না, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলের বিষয়টি একটি সম্মিলিত প্রচেষ্টার বিষয়। বন্ধুক যুদ্ধের মাধ্যমে তা সমাধান করা সম্ভব নয়। এক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ঐক্যবদ্ধ ভূমিকা থাকা অপরিহার্য। পরিবারের কোনো সদস্য মাদকাসক্ত হলে সেই পরিবার যেমন অশান্তির আগুনে পোড়ে, তেমনি সমাজ ও রাষ্ট্রের জন্যও হুমকি হয়ে ওঠে। একজন মাদকাসক্ত তরুণ শুধু তার পরিবারেরই বোঝা হয় না, রাষ্ট্রেরও বোঝায় পরিণত হয়। লাখ লাখ কিশোর, তরুণ, যুবক, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের দায়িত্বশীলদের কেউ যদি মাদকাসক্ত হয়, তাহলে তা রাষ্ট্রের জন্য বোঝা তো বটেই, নিরাপত্তার জন্যও হুমকি। এ থেকে পরিত্রাণ পেতে মাদক নির্মূল ও নিয়ন্ত্রণে সরকারকে সাঁড়াশি অভিযান চালাতে হবে। নামকাওয়াস্তে বা লোকদেখানো অভিযানের পরিবর্তন করে কার্যকর অভিযান চালাতে হবে। মাদক চোরাচালান ও কারবারের সাথে যত প্রভাবশালীই জড়িত থাকুক না কেন, তাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারকে ভাবতে হবে, কেন ও কি কারণে মাদকাসক্তি বাড়ছে। সেগুলো নির্ণয় করে উদ্যোগ নিতে হবে। যুবসমাজকে কর্মচঞ্চল করে তোলার ব্যবস্থা করতে হবে। পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সম্প্রসারণ ও প্রতিফলন ঘটাতে হবে। মসজিদের ইমামদেরকে তাদের বয়ানে মাদকের ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে মাদকের কুফল নিয়ে অধ্যায় যুক্ত করতে হবে। শিক্ষকদের এক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে। সামাজিক যেসব সংগঠন রয়েছে, তাদেরকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমের সব প্ল্যাটফর্মে মাদকের কুফল নিয়ে অব্যাহতভাবে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাতে হবে।

নুরুল ইসলাম শাকিল বলেন,
ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হবে। নতুন বাংলাদেশে নতুন করে আমাদের সবাইকে শপথ নিতে হবে মাদকের বিরুদ্ধে।

তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে খেলাধুলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। খেলাধুলার মাধ্যমে মাদক ও অনলাইন আসক্তি থেকে তরুণ প্রজন্মকে বের করে আনতে হবে।

গ্রামীণ ঐতিহ্যবাহী যে সব খেলা হারিয়ে যাচ্ছে, তা ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park