
মাসুদ সাতক্ষীরা:
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে মাছখোলা বাজারে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই কর্মসূচিটি শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।এলাকার প্রায় ৫০ জন তরুণ এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা বাজারের বিভিন্ন ফাঁকা স্থান এবং ওয়াপদার দুই পাশে কদম ফুল,কৃষ্ণচূড়া, শিশু,কামিনী ফুল, ছেতিম ইত্যাদি গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সোহাগ হোসেন, মাসুদ রানা,হাবিবুর রহমান, বাপ্পি, মামুন,হযরত, আশিক,মেহেদী, সাগর,সবুজ, সুজন,সাইদ,মুস্তাক,শামীমসহ আরো অনেকে। কর্মসূচির মূল লক্ষ্য ছিল জনসচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ বাজার গড়ে তোলা।
বৃক্ষরোপণ শেষে উপস্থিত সকলে গাছের যত্ন নেওয়ার এবং অন্যদেরও এই কাজে উৎসাহিত করার পরামর্শ গ্রহণ করা হয় । এই উদ্যোগটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং পরিবেশ রক্ষায় তাদের দায়িত্ববোধকে আরও মজবুত করেছে।,