1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাওলানা হাম্মাদ গাজিনগরীর শোডাউন নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

মাওলানা হাম্মাদ গাজিনগরীর শোডাউন নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিসুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা শায়খ হাম্মাদ আহমদ গাজিনগরীর দেশে আগমন উপলক্ষে জমিয়তের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় নেতাকে বরণ করতে  জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের তৃণমুল নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করছে।

 

সে হিসেবে আগামি শনিবার এক বিশাল শোডাউনের আয়োজন করা হয়েছে।

 

আগামি শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলার পৌর পয়েন্টে পথসভার মাধ্যমে শোডাউন শুরু হবে।

 

পথিমধ্যে কলকলিয়া, ভমভমি, ছয়হারা, আক্তাপাড়া বাজার হয়ে ডাবর পয়েন্ট দিয়ে এসে পাগলা বাজার অতিক্রম হয়ে বেলা ২টায় শান্তিগঞ্জ উপজেলায় পথসভা অনুষ্ঠিত হবে। শান্তিগঞ্জ থেকে শোডাউন করে দিরাই রাস্তা হয়ে নোয়াখালী, গনিগঞ্জ হয়ে  পাথারিয়া বাজারে সর্বশেষ পথসভা অনুষ্ঠিত হবে।

 

শোডাউনে অংশ গ্রহণকারী জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদের সকাল ১১টার মধ্যে জগন্নাথপুর পৌর পয়েন্টে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park