1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীর প্রকল্প পরিদর্শনে অন্তর্বতী সরকারের উপদেষ্টা সাখাওয়াত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহেশখালীর প্রকল্প পরিদর্শনে অন্তর্বতী সরকারের উপদেষ্টা সাখাওয়াত

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

ককসবাজার জেলাধীন মহেশখালীতে বাস্তবায়নাধীন মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও কয়লাবিদ্যুৎ পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে তিনি বলেন ২০২৯ সালের মধ্যে প্রস্তাবিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের ১ম দাপের কাজ শেষ হবে।

২১ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করতে আসেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসন। অতঃপর সাকাল ১১টায় কোলপাওয়ারের প্রশাসনিক সম্মেলন কক্ষে জাইকার প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সড়ক ও সওজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা সম্পন্ন করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও।

আলোচনা সভায় জাইকার প্রতিনিধি মি: সাতো ২০২৯ সালের মধ্যে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দের ১ম দাপের কাজ সম্পন্ন হবে আশ্বাস করেন। জাপান সরকারের জাইকা প্রতিনিধির দেয়া প্রতিশ্রুতি ঠিক রেখে যথা সময়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ করতে বলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।

এছাড়াও আলোচনা সভায় তিনি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উন্নয়ন কাজ ও পরিকল্পনা সম্পর্কে ভিডিও প্রজেক্টের মাধ্যমে প্রতিবেদন দেখে যথা সময়ে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করেন। সবশেষে বাংলাদেশের নৌ-বাহিনীর বোটের মাধ্যমে কয়লা বিদ্যুৎ প্রকল্প, এসপিএম প্রকল্প, মাতারবাড়ী চ্যানেল ও ব্রেক ওয়াটার প্রকল্প পরিদর্শন শেষে বিকালে কক্সবাজারে ফিরে যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park