1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে সিইএইচআরডিএফ'র উদ্যোগে ডেমোক্রেসি কনফারেন্স অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহেশখালীতে সিইএইচআরডিএফ’র উদ্যোগে ডেমোক্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত


সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালীতে মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক সংগঠন সিইএইচআরডিএফ’র উদ্যোগে
টেকসই বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের ভূমিকা শীর্ষক রাজনৈতিক সচেতনতায় ডেমোক্রেসি কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়।

১৩ই ডিসেম্বর (শুক্রবার) বিকালে উপজেলা সম্মেলন কক্ষে সিইএইচআরডিএফ’র উদ্যোগে ডেমোক্রেসি কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর উপপ্রধান সমন্বয়ক (এসওএস) রুহুল আমিন, সিইএইচআরডিএফ’র প্রধান নির্বাহী ইলিয়াছ মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন.. উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক কমিটি’র সদস্য এসএম সুজা উদ্দিন, বড়মহেশখালী আউটলেট ডাচ বাংলা ব্যাংক ইনচার্জ মির্জা কামরুল হাছান তারেক, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এসএম রুবেল, সিইএইচআরডিএফ’র উপপ্রধান এলডিএস আব্দুল মান্নান রানা, তরুণ এক্টিভিস্ট সৌরভ আজাদ, ইসলামি ছাত্রসেনা মহেশখালী দক্ষিণ শাখার সভাপতি সরওয়ার আজম, ইসলামি ছাত্রসেনা মহেশখালী উত্তর শাখার সভাপতি মোজাহিদুল ইসলাম’সহ সিইএইচআরডিএফ’র কমিটির সদস্য, গণমাধ্যম কর্মী ও স্থানীয় সচেতন নাগরিক এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমরা এমন একটি গণতান্ত্রিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সেখান থেকে বের হতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। পারস্পরিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে সব দেশের এক হয়ে কাজ করা উচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park