1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে শহীদ তানভীর পরিবারের ব্যবসা প্রতিষ্টানে হামলা, গুড়িয়ে দিয়েছে বীর নিবাস - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

মহেশখালীতে শহীদ তানভীর পরিবারের ব্যবসা প্রতিষ্টানে হামলা, গুড়িয়ে দিয়েছে বীর নিবাস

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজারে ডাকাতি কালে শহীদ তানবীর ছিদ্দিকীর ভাইয়ের দোকান ও পরিবারের ব্যবসার ওপর হামলা ও ভাংচুর এবং নগদ টাকা লুটপাট করেছে ফকিরজুম পাড়ার একতা সংঘনামে নব্য সন্ত্রাসী জুয়েল বাহিনীর সদস্যরা।

তারা এ সময় ফাঁকা গুলি বর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। ওখানে তানভীর হত্যার আসামী তারেক, মাস্টার মাইন্ড নোমান বাহিনীর নেতৃত্বে আলাদা মহড়া বসিয়েছেন সন্ত্রাসী রশিদ বাহিনীর রশিদ বলে জানিয়েছেন শহীদ তানভীর ছিদ্দিকীর বড় ভাই মিজানুর রহমান।

৫ অক্টোবর (শনিবার) রাত ১০:৩০ টা থেকে ১ টা পর্যন্ত দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এসময় তারা মোহাম্মদ শাহ ঘোনা শহীদ তানভীরের বীর নিবাসে হামলা করে গুড়িয়ে দিয়েছে।

কালারমারছড়া বাজারের পূর্বপাশে ফকিরজুম পাড়া পাহাড়ে সন্ত্রাসীরা আস্তানা গেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবার।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।

মহেশখালীতে কর্মরর্ত নৌ বাহিনীর লেফটেন্যান্ট সাইফুজ্জামান বলেছেন তারা ঘটনাস্থলে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park