
সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ডের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ১১টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার -২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যনির্বাহী কমিটির কমিটির সদস্য জনাব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তিনি উপস্থিত হওয়ার সাথে সাথে আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নারীরা উপস্থিত হয়ে সমাবেশস্থল ভরপুর করে প্রাণবন্ত করে তোলে।
মহিলা সমাবেশে মুসলিম নারীদের পাশাপাশি সনাতনী ধর্মের বিপুলসংখ্যক নারীরা উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রধান অতিথি জনাব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আর্দশে উজ্জীবিত নারী সমাজ ধানের শীষের বিজয়ে অঙ্গীকারবদ্ধ।
তিনি আরো বলেন, এদেশের উন্নয়ন উৎপাদন রাজনীতিতে বেগম খালেদা জিয়া নারীদের অগ্রাধিকার দিয়েছেন। বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে এদেশের নারী সমাজ বিএনপি’র মনোনীত প্রার্থী কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহিলারা তাদের পছন্দের প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
মহেশখালী কুতুবদিয়া থেকে নির্বাচিত সাবেক এমপি আলমগীর ফরিদ দুই হাত জোর করে উপস্থিত মহিলাদের কাছে ধানের শীষে ভোট ভিক্ষা করেন এবং বিএনপির প্রার্থীকে বিজয় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত বিএনপির মহিলা সমাবেশে বক্তব্য রাখেন- হোয়ানক ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম বিএ, যুগ্ন আহবায়ক মাওলানা ফুরকান আহমদ, শাহ নেওয়াজ সালাউদ্দিন টিপু,আমানুল্লাহ মেম্বার, ফেরদৌস কামাল আশু,সরোয়ার আলম, মুহাম্মদ রশিদ, উপজেলা যুবদল নেতা এম আবুল কাশেম, আসাদ উল্লাহ, এম শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক তারেক রহমান জুয়েল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আজিজুর রহমান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল সিকদার মহিলাদল নেত্রী ফাহরাজা বেগম, ছাবেকুন্নাহার, রোকসানা আক্তার সহ বিএনপি যুবদল ছাত্রদল কৃষকদল নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে আলমগীর ফরিদ উপস্থিত মহিলাদলের নেত্রীবৃন্দসহ সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১দফা বাস্তবায়ন ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন।