1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী দ্বীপ রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

মহেশখালী দ্বীপ রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

মহেশখালী দ্বীপ রক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি কর্তৃক মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৬ ফেব্রুয়ারি (রবিবার) বিকাল ৪ টায় উপজেলা সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহেশখালী প্রতিনিধি শুয়াইব উদ্দিনের সভাপতিত্বে নাগরিক কমিটির নেতা মোঃ এনামুল করিম ও হুমায়ুন কবির রিফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।

মতবিনিময় সভায় বক্তরা বলেন- আওয়ামী লীগ সন্ত্রাসী’রা এত মানুষ হত্যা করার পরও কেমনে এই দেশে তারা নির্বাচনে অংশ গ্রহন করার কথা আসে। খুব শীগ্রই আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনটি নিবন্ধন বাতিল করে, ফ্যাসিষ্ট সরকার স্বৈরশাসক শেখ হাসিনার দোসরদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বক্তরা আরও বলেন- মহেশখালীর দুই প্রান্তের প্রবেশ পথ নিয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে দিন কাটছে।এদিকে মহেশখালীর ঘাটের নৈরাজ্য এবং উত্তর প্রান্তে স্টেশন নিয়ে সমস্যা সমাধানের আহবান করেন। তারা আরও বলেন-মহেশখালীর জীব বৈচিত্র রক্ষার্থে অবৈধ স-মিল উচ্ছেদ, প্যারাবন খেকো ও টোকেনের মাধ্যমে সড়কে চাদাঁবাজী বন্ধ করতে হবে। অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও সাংবাদিক সহ আমজনতাদের সাথে নিয়ে কঠোর আন্দোলনসহ কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।

উক্ত মত বিনিময়ে  সভায় বক্তব্য রাখেন-মহেশখালী প্রেসক্লাবের নবাগত সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ তারেকুল ইসলাম, নাগরিক কমিটির নেতা এস,এম রুবেল, রুহুল আমিন, সাংবাদিক মকছুদুর রহমান, সাংবাদিক এম বশির উল্লাহ, নোমান উদ্দিন ইলাহি, শাহাব উদ্দিন, সালাম কায়সার, হাফিজুর রহমান, নাজমুল হাসান মিশু, তানজিদ ও সাজ্জাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park