1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এর নামে কোন মাধ্যমের মাধ্যমে অপপ্রচার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এর নামে কোন মাধ্যমের মাধ্যমে অপপ্রচার

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৯ বার পঠিত


তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের চেক বিতরণের অনিয়মের নামে সম্পূর্ণটাই মিথ্যা।

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন যে,সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের চেক বিতরণে অনিয়ম এটা সম্পূর্ণটাই মিথ্যা এবং বানোয়াট।
আমাকে ভুল বুঝে রাগে বহিঃপ্রকাশ সম্পন্ন টাই।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণে অনিয়ম, ডিসির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

ময়মনসিংহ জেলা প্রশাসকের হলরুমে (১২ ফেব্রুয়ারি) বুধবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান ছিল। জেলা প্রশাসকের সম্মতিতে দুপুর ১২টায় এই অনুষ্ঠানের সময় নির্ধারণ করা থাকলেও জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১১টায় থাকা গুরুত্বপূর্ণ মিটিংটি ১২টায় শেষ না হলে বাজে বিপত্তি।

মিটিং শেষ হওয়ার আগেই ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিকদের প্ররোচনায় তড়িঘড়ি করে উঠে যান কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ। পরিকল্পিতভাবে জেলা প্রশাসককে বিতর্কিত করতে তারা নীচে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করেন। শুধু এটুকু করেই তারা কান্ত হনননি দেশের গুরুত্বপূর্ণ অনেক গণমাধ্যমে জেলা প্রশাসকের বিরুদ্ধে উদ্ভট, বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মুফিদুল আলম জানান, এটা নিতান্ত ভুল বুঝাবুঝি ও আমার বিরুদ্ধে রাগের বহি:প্রকাশ। জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মিটিংটি সংগত কারণে একটু বেশী সময় নিলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানটি প্রায় পৌনে একঘন্টা পিছিয়ে যায়। ততক্ষণ পিআইডির অতিথিসহ ময়মনসিংহের কিছু সাংবাদিক আমার রুমে অপেক্ষামান ছিলেন।

তিনি আরও জানান, আমি অনুষ্ঠানের জন্য চা-নাস্তাসহ সকল আয়োজন সঠিকভাবে তৈরী করে রেখেছিলাম। মিটিং শেষ হলে আমার রুমে গিয়ে দেখি তারা নেই। আমি মোবাইলে কল দিলে, একজন জানান তারা চলে গেছেন! এই বিষয়ে আমাকে কোন কিছু অবহিত না করেই তারা আমার রুম ছেড়ে চলে যান এবং রাস্তায় গিয়ে চেক বিতরণ করেন। এটা অত্যন্ত দু:খজনক। চেক বিতরণের অনুষ্ঠানের জন্য আমার আয়োজন ও প্রস্তুতির কোন কমতি ছিলোনা! আমাকে বিতর্কিত করার জন্য একটি সংঘবদ্ধ গ্রুপের ইচ্ছাকৃত এই কাজ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park