1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মধ্যরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল দুই মোটরসাইকেল আরোহীর মরদে - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মধ্যরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল দুই মোটরসাইকেল আরোহীর মরদে

রাজু শেখ
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ: চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উড়াল সড়কের সিইপিজেড এলাকায় লালখানবাজার মুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেল দুটি, ঘটনাস্থলেই মারা যান তারা।

নিহত দুই যুবকের নাম মোকতার (২৮) ও রুবেল (৩৬)। তারা নগরের সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
ধারণা করা হচ্ছে দ্রুত গতির দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে ফেলে থেকে ছিটকে পড়েন তারা। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরবাইক দুটিও।

চট্টগ্রাম ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। খবর পেয়ে আমরা একজনের মরদেহ বিদ্যুতের খুঁটির সাথে পড়ে থাকতে দেখি। অন্যজনের মরদেহ সড়কের একপাশে পড়েছিল। পতেঙ্গা থেকেই বাইক দুটি আসছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park