1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও থামেনি ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও থামেনি ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল

মো: সালাউদ্দীন - দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

মো: সালাউদ্দীন – দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ হাটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত মাশুলের বাইরে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) হাটে সরেজমিনে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
হাটে গরু ক্রেতাদের কাছ থেকে প্রতি গরুতে ৫৫০ টাকা টোল নেওয়ার পাশাপাশি বিক্রেতাদের কাছ থেকেও আলাদাভাবে ১৫০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
পার্শ্ববর্তী মালকাডাঙ্গা, বড়শশী ও টুনির হাট থেকে আসা তিনজন ক্রেতা জানান, তাদের কেনা দুটি গরুর প্রতিটির জন্য ৫৫০ টাকা করে টোল দিয়েছেন। তাদের ভাষ্য, এর আগের হাটগুলোতে ৬০০ টাকা করে নেওয়া হয়েছিল।
অন্যদিকে টেপ্রীগঞ্জ থেকে আসা কয়েকজন গরু বিক্রেতা জানান, আগে তাদের কাছ থেকে ১০০ টাকা চাঁদা নেওয়া হলেও এখন ১৫০ টাকা নেওয়া হচ্ছে। 
ক্রেতার কাছ থেকে টোল নেওয়ার পাশাপাশি বিক্রেতাদের কাছ থেকেও টাকা আদায় করা হচ্ছে। একইভাবে ছাগলপ্রতি ৩০০ টাকা করে টোল নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এর আগে গত ৩০ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায় এবং রশিদে টাকার পরিমাণ উল্লেখ না করার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর হাটে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানে অতিরিক্ত টোল আদায় ও টোলের তালিকা প্রদর্শন না করার সত্যতা পান দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় গরুর হাটে ১০ হাজার এবং ছাগলের হাটে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় রশিদে টোলের হার উল্লেখ করার পাশাপাশি হাটে টোলের তালিকা প্রদর্শনের জন্য সাইনবোর্ড স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে রবিবার হাটে গিয়ে ওই নির্দেশনা বাস্তবায়ন হতে দেখা যায়নি।
অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন হাট ইজারাদার ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ। তিনি বলেন, কেউ মিথ্যা অভিযোগ দিয়েছে। সরকার নির্ধারিত মাশুলই নেওয়া হচ্ছে।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকারের উপপরিচালক সীমা শারমিন বলেন, আইন অমান্য করলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি ইউএনওর সঙ্গে কথা বলব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park