1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
​‘ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি’—সাতক্ষীরায় নবীন বরণে শিবির নেতা। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাবিপ্রবি ছাত্রদলের অধীনস্থ স্বাধীনতা হল ও সকল অনুষদ কমিটি বিলুপ্ত ঘোষণা জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. আলমগীর কবীর দক্ষ সাংবাদিক তৈরির প্রত্যয়ে দেবীগঞ্জ সংবাদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হেরোইন ও ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন ​‘ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি’—সাতক্ষীরায় নবীন বরণে শিবির নেতা। মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল, প্রতিযোগীতা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত  চুয়াডাঙ্গায় নভেম্বর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারে নিজ অর্থায়নে সোমেশ্বরী নদীর ব্রিজ উদ্বোধন করল কমলমতি শিক্ষার্থীরা

​‘ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি’—সাতক্ষীরায় নবীন বরণে শিবির নেতা।

মোঃ সাইদুল বাসার ​ সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোঃ সাইদুল বাসার ​ সাতক্ষীরা প্রতিনিধি:

‘কেবল ভালো ফলাফল বা ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য নৈতিক ও চারিত্রিক মানোন্নয়ন অপরিহার্য।’ রবিবার (১৫ নভেম্বর) সকালে সাতক্ষীরার কাঁথন্ডা মাদ্রাসার হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সদর পশ্চিম থানা আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।
​সদর পশ্চিম থানা শাখার সভাপতি সিয়াম হাসানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসান, সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আঃ রহিম, শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী, কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা এবং কাঁথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন, নৈতিক মানোন্নয়ন এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
​তিনি আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের এখন থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। ছাত্রশিবির শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।”
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাঁথন্ডা মাদ্রাসার আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের হাতে ইসলামিক বই, স্টিকার, কলম ও ২০২৭ সালের ক্যালেন্ডারসহ আকর্ষণীয় উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
​

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park