1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সাতক্ষীরা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সাতক্ষীরা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে ও ভারতীয় আগ্রাসনেরবিরুদ্ধে বিক্ষোভ করেছে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা।

  ৪ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মেইন গেটের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘হিন্দু-মুসলিম ঐ’ক্য গড়ো, বাংলাদেশ র’ক্ষা করো’,‘ভারতীয় আধিপত্য-ভেঙে দাও রুখে দাও’,‘আবু সাইদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’,‘দিয়েছিতো রক্ত-আরও দেব রক্ত’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দেব আমরা ’, ‘জেগেছে রে জেগেছে, সাতক্ষীরা সরকারি কলেজ জেগেছে’
দূতাবাসে হামলা, সাতক্ষীরা সরকারি কলেজ মানবে না ।’ ‘সীমান্তে হামলা, সাতক্ষীরা সরকারি কলেজ মানবে না।ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারিক ইসলাম এর নেতৃত্বে উপস্থিত ছিল সাতক্ষীরা সরকারি কলেজের স্নাতক পর্যায়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থীবৃন্দ ।

এছাড়াও উপস্থিত ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা ইমরান হোসেন,বখতিয়ার হোসেন রহমান, এ.এইচ.রিফাত, জাস্টিস ফর জুলাই সাতক্ষীরার আহব্বায়ক ইখতেয়ারউদ্দীন, যুগ্ম আহব্বায়ক সায়েম রহমান সিয়াম প্র‍মুখ।

বিক্ষোভ সমাবেশে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারিক ইসলাম বলেন, ‘ভারত দীর্ঘদিন ধরে আমাদের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ নানা ধরনের আগ্রাসন চালিয়ে আসছে। ২৪ এর রক্তক্ষয়ী অভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা শুধুমাত্র হাসিনাকেই লাল কার্ড দেখায়নি, একই সঙ্গে লাল কার্ড দেখিয়েছে ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসন কেও। 

রাষ্ট্র‍বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহাগ হোসেন বলেন, ‘যেভাবে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা হয়েছে, প্রত্যেক নাগরিকদের এতে প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা একতাবদ্ধ থাকব।’

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অত্র কলেজের গণিত বিভাগের ইব্র‍াহিম হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের আবুহুরায়রা, প্র‍াণিবিজ্ঞান বিভাগের রিয়াজ রহমান,অর্থনিতি বিভাগের রায়হান রাফি,পদার্থবিজ্ঞান বিভাগের,সাগর হোসেন, রাষ্ট্র‍বিজ্ঞান বিভাগের সোহাগ হোসেন,ইসলাম শিক্ষা বিভাগের ইমরান বাসার প্রমুখ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park