1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভাই রাগ করলা" বলা ভাইরাল ঈমান আলী কি বাস্তবই কবিরাজ না-কি অভিনয় - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভাই রাগ করলা” বলা ভাইরাল ঈমান আলী কি বাস্তবই কবিরাজ না-কি অভিনয়

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

কবিরাজী ডায়লগ “ভাই রাগ করলা” বলা সেই ভিডিও বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং আলোচনা ও সমালোচনার তুমুল ঝড় তুলেছে। হাত দেখে ভাই রাগ করলা বলা ডায়লগ এখন সকলের মুখে মুখে। ভিডিওটি দেখে মনে হবে সত্যি-ই সে একজন অভিজ্ঞ কবিরাজ হাত দেখলেই এক দমে অতীত বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে সব বলে দিতে পারেন। ঠিক কবিরাজেরা যেভাবে মানুষের দূর্বলতাকে কাজে লাগিয়ে প্রতারণা করে। মুখরোচক ও মনের অব্যক্ত এবং জীবনের বাস্তব কিছু সত্য কথা বলে আকর্ষণীয় কয়েকটি ছন্দের তালে কথা বলে মুহুর্তেই মানুষের মনের কথা বলতে পারেন। মুহুর্তেই মানুষের মনকে গলিয়ে নরম করে ফেলেন। মানুষের মন জয় করে ফেলেন। অন্যের জীবনের সমস্ত ঘটনাই যেন শুধু মাত্র হাত দেখেই সব জানতে পারেন। সব বলে দিতে পারেন।

এই ভিডিও যেমন ভাইরাল তেমনি রয়েছে আলোচনা ও সমালোচনাও। কারণ কারো সম্পর্কে না জেনে অতীত বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে জানা দুনিয়ার কারো পক্ষেই সম্ভব নয়। একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ-ই তা জানেন এবং আল্লাহই সকলের ভাগ্য নির্ধারণ করেন।

তিনি কি আসলেই কোন কবিরাজ? না-কি অন্য কিছু! বাস্তব চিত্র হলো তার নাম মো ঈমান আলী। প্রায় দুই যুগ আগেই কর্মের তাগিদে লালমনিরহাট থেকে গাজীপুরে চলে আসেন।

তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাকে বসবাস করেন এবং বিভিন্ন স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ও নাট্য অভিনয়ের দলের সাথে কাজ করেন মানে অভিনয় করেন। গাজীপুরের বিভিন্ন রিসোর্ট, পার্ক, কর্মস্থল এবং ব্যস্ত রাস্তা ঘাটে ভিডিও তৈরী করেন। বিভিন্ন সময় বিভিন্ন হাস্যরস ও বাস্তবধর্মী এবং শিক্ষা মূলক অভিনয় করে থাকেন এবং বিভিন্ন পেশাজীবি মানুষের জীবন ধারণের চিত্র নিজের অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন।

তিনি বলেন মানুষের বিভিন্ন পেশার মধ্যে কবিরাজি একটি পেশা কিভাবে মানুষের সাথে কাজ করেন তা তুলে ধরেছি। আমি আসলে কবিরাজ নই। আমি কবিরাজের অভিনয় করেছি। মানুষকে নিয়মিত আনন্দ দেওয়া ও হাস্যোজ্জল রাখাই তার কাজ। যেন কোন অবস্থাতেই বোঝার কোন উপায় নেই যে তিনি কবিরাজ নন! তার সম্পর্কে নেটিজেনদের জানার আগ্রহের শেষ ছিল না কে এই ভাইরাল কবিরাজ!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park