1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ আতাউর রহমান বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে এক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ হাতেম আলী।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হাতেম আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের প্রভাষক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বেলাল উদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক মোঃ মামুনুর রশিদ, সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ হিটলার মাহমুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ জালাল উদ্দিন এবং গণিত বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park