1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বোয়ালখালিতে জোহরের নামাজ পড়তে যাওয়ায় অটোরিকশা চুরি  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

বোয়ালখালিতে জোহরের নামাজ পড়তে যাওয়ায় অটোরিকশা চুরি 

এম,মছিবুর রহমান বাবুল  বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

 

এম,মছিবুর রহমান বাবুল

বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম বোয়ালখালি উপজেলার হোরারবাগ গ্রামে একজন ড্রাইভার জোহরের নামাজ শেষ করে মসজিদ থেকে বাহির হলে পার্কিং করা তার অটোরিকশাটি আর নাই।

গতকাল(০৮ সেপ্টেম্বর)সোমবার উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামে শেখ আবদুর রশিদ পাড়ার জামে  মসজিদে নাসির নামে এক অটোরিকশা ড্রাইভার জোহরের নামাজ পড়তে প্রবেশ করে নামাজ শেষে রাস্তায় দেখে তার অটোরিকশাটি নাই,সেই সব দিকে খুঁজাখুঁজিতে পাওয়া যায়নি তাহার অনেক কষ্টে লোনে নেওয়া গাড়িটা চুরি হয়ে গেছে। এই অসহায় নাসির এখন পরিবার পরিজনের জন্য কিভাবে রোজগার করবে, তাহা বুঝে উঠতে পারছে না।

গত এক বছর ধরে সারোয়াতলী ইউনিয়নে মোটর বাইক থেকে শুরু করে এমন কোনো মালামাল নাই  চুরি থেকে রেহায় পাচ্ছে না।এমন কি গাজা,মদ,ও ইয়াবা বিক্রির জমজমাট ব্যবসায় পরিনত হয়েছে। প্রশাসনের সহযোগিতায় কয়েকবার কয়েকজনকে ধরে থানায় সোর্পদ করলেও কিছুদিন যেতে না যেতে তাহাদের একই স্হানে একই বানিজ্যে লিপ্ত থাকতে দেখা যায়, যার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছেছে। চুরি হওয়া অটোরিকশাটির মালিক পার্শ্ববর্তী খিতাপচর গ্রামের আবদুর রহমান বাই চেয়ারম্যান নামে বাড়ির মোহাম্মদ নাসির উদ্দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park