1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনে হামলাকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনে হামলাকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২২৮ বার পঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে কোনো মামলা না করে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে বিবৃতি দেওয়া হয়েছে। গত শনিবার রাতে এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুড়ী উপজেলা শাখা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুড়ীর প্রধান সমন্বয়ক ওসমান গনি, সমন্বয়ক তানভীর মাহতাব ভূঁইয়া, মো. হাসানুজ্জামান শোয়েব, রিয়াদুল ইসলাম সুফিয়ান, সহ-সমন্বয়ক মাহফুজ, আব্দুর রব, মোহাম্মদ ইব্রাহিম ও তাহসিন রহমান রাজিন স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়- আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুড়ী উপজেলার প্রধান ও সহ-সমন্বয়করা সংবাদ বিবৃতির মাধ্যমে সবাইকে অবগত করতে চাই যে, আমরা ছাত্র অন্দোলনের সব কর্মীরা সব ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমরা সব বিষয়েই নিজেরা নিজেদের উদার মানসিকতার বহিঃপ্রকাশ প্রদর্শন করবো। আমাদের ওপর হামলার বিষয় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করছি যে, আমরা নিজেরা উদারতা, সৌন্দর্য, নম্রতা ও শুদ্ধতার প্রতীক হয়ে থাকতে চাই। যার কারণে আমাদের আন্দোলনে হামলার বিষয়ে আমরা কোনো পদক্ষেপ নেব না। কারণ আমরা বিশ্বাস করি ক্ষমা মহৎ গুণ এবং হামলাকারীদের মধ্যে এই বার্তা দিতে চাই যে, ক্ষমার মাধ্যমে আমরা তোমাদের ওপর প্রতিশোধ নিয়েছি। এ বড় মধুর প্রতিশোধ।
কেননা আমাদের সঙ্গে করা আপনাদের ব্যবহারের বিনিময় আমরা কিভাবে দিচ্ছি দেখুন, দেখে নিজেদের মানসিকতার পরিবর্তন করুন, শিক্ষা নিন।
আমরা সব ছাত্রছাত্রীদের (আন্দোলনকর্মী) সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাচ্ছি যে, আমরা কোনো মামলা করব না এবং সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি। তবে আমাদের বাইরে কোনো অভিভাবক বা কোনো নাগরিক যদি স্ব-প্রণোদিত হয়ে মামলা করতে চান তা উনি বা উনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো উনারা যেন কোনো ভাবেই প্রতিহিংসা পরায়ন আচরণ না দেখান এবং কেবলমাত্র প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। মামলা করার ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম যেন কোনোভাবেই না আসে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে, হামলাকারীদের ক্ষমা করার মাধ্যমে আমরা তাদের অনুতপ্ত করাতে এবং মানসিকতার পরিবর্তন ঘটাতে পারব, যা হবে অধিক ফলপ্রসূ এবং মানবিকও।
এর আগে গত ২১ আগস্ট প্রধান সমন্বয় ও সমন্বয়করা এ বিষয়টি জুড়ী থানার ওসিকে লিখিতভাবে অবহিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park