1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জেলা বিএনপির শোকসভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জেলা বিএনপির শোকসভা

ইকবাল হোসেন রিংকু স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬২ বার পঠিত

 

ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

২১ জুলাই সোমবার ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থীদের স্মরণে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে শোকসভা, মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে আয়োজিত এই শোকসভায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত। এই শিশুদের আমরা কখনও ভুলবো না।” তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি আমি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি উদাত্ত আহ্বান জানাই।”
শোকসভায় আরও উপস্থিত ছিলেন
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আবদুল ওয়ালি সিদ্দিক, এম এ মুকিত, সাবেক সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, সদস্য মোঃ ফখরুল ইসলাম এবং সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ বদরুল আলম। নবনির্বাচিত সদর থানা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মোঃ মারুফ আহমদ,সিনিয়র সহ সভাপতি ছাদিকুর রহমান সাদিক, প্রথম যুগ্ম সম্পাদক সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল মাহমুদ। পৌর বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, সদস্য সচিব সরওয়ার মজুমদার ইমন, নেতা সাইফুল ইসলাম টুটুল ও আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন।শোকসভা শেষে মাওলানা ফয়সল আহমদ হেলালি নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park