1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আইন-শৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে মৌলভীবাজার যুবদলের বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আইন-শৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে মৌলভীবাজার যুবদলের বিক্ষোভ মিছিল

ইকবাল হোসেন রিংকু স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৫ বার পঠিত

 

ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

দেশজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতিতে সরকারের নির্লিপ্ততা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মৌলভীবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার ১৭ জুলাই বিকেলে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজারের এসআর প্লাজার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিল শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এম এ মোহিত। এদিকে সমাবেশে জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন, সারাদেশে গুপ্ত বাহিনী ও খুনি হাসিনার দলীয় সন্ত্রাসীদের দিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, তা পূর্বপরিকল্পিত। অথচ রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম নীরব। এ নীরবতা রাষ্ট্রের ব্যর্থতার প্রতিচ্ছবি। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি মাড়িয়ে জাতির আত্মমর্যাদায় আঘাত হানা হয়েছে। শহীদ জিয়ার আদর্শই এ দেশের বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি। তাঁর উত্তরসূরি তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যাচার ও অশালীন অপপ্রচার চলছে, তা এক ভয়াবহ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। যারা পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে এসব অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুবদলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে প্রস্তুত রয়েছে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত বলেন, যারা শহীদ জিয়াউর রহমানের ছবি মাড়িয়ে এবং তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারা জাতির চিরাচরিত মূল্যবোধে আঘাত হানছে। তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে এবং রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, যুবদল দেশের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে সজাগ এবং সংগঠিত রয়েছে। আমরা আর নিশ্চুপ থাকবো না। যারা অরাজকতা ও অপপ্রচার চালিয়ে দেশের স্থিতিশীলতা ধ্বংস করতে চায়, তাদের রুখে দিতে যুবদল সদা প্রস্তুত।এ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মৌলভীবাজার জেলা যুবদল সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, ‘মব’ সৃষ্টির নামে রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা এবার আর সহ্য করা হবে না। শহরের তরুণদের অংশগ্রহণে এই বিক্ষোভ ছিল শক্তি ও সংগঠনের এক সুস্পষ্ট বহিঃপ্রকাশ। নেতারা ইঙ্গিত দেন, সারাদেশের যুবদল এখন সংগঠিত, প্রস্তুত, এবং নেতৃত্বের নির্দেশেই রাজপথে হবে চূড়ান্ত জবাব।বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park