1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিন্দুরখান বাজারে সরকারি রাস্তার জায়গা অবৈধ ভাবে দখল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সিন্দুরখান বাজারে সরকারি রাস্তার জায়গা অবৈধ ভাবে দখল

ইকবাল হোসেন রিংকু স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের সিন্দুরখাঁন বাজারে সরকারি রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে। এর ফলে রতিনিয়ত বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, এদিকে ভোগান্তিতে পড়চেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
সোমবার (২৯ জুলাই) সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জসিম উদ্দিনের উপস্থিতিতে সরকারি রাস্তা ও আশপাশের জমির মাপজোঁক কার্যক্রম পরিচালনা করা হয়। মাপজোঁক শেষে দেখা যায়, বাজারের রাস্তাসহ একাধিক সরকারি জমি স্থানীয় কিছু ব্যবসায়ীর দখলে রয়েছে। এ পরিস্থিতিতে ইউপি চেয়ারম্যান সবাইকে অনুরোধ করে বলেন, “সরকারি রাস্তার উভয় পাশে অন্তত ৫ ফুট জায়গা স্বেচ্ছায় ছেড়ে দিন। না হলে ভূমি অফিস বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।”এসময় চেয়ারম্যান আরও জানান, জনগণের স্বার্থে ও বাজারে যানজট নিরসনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং জনসচেতনতা তৈরি করতেই শুরুতেই অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park