1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অন্তবর্তীকালীন সরকারের কাছে মানুষ এটি কখনো প্রত্যাশা করেনা মৌলভীবাজারে: রুহুল কবির রিজভী - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

অন্তবর্তীকালীন সরকারের কাছে মানুষ এটি কখনো প্রত্যাশা করেনা মৌলভীবাজারে: রুহুল কবির রিজভী

ইকবাল হোসেন রিংকু স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

 

ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে মব কালচারের নামে মানুষের মাঝে যে আতংক তৈরি হয়েছে এটি কোন ভাবেই কাম্য নহে। প্রতিদিন বিভৎস হত্যাকান্ড হচ্ছে। এই অন্তবর্তীকালীন সরকারের কাছে মানুষ এটি কখনো প্রত্যাশা করেনা। তিনি আরও বলেন, সংবিধানে আইন করে যে বিধানই করেন, কিন্তু কোন ফাঁক দিয়ে যেনো ফ্যাসিষ্ট ক্ষমতায় না আসতে পারে। সে লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার ২৪ জুলাই দুপুরে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ১ কোটি সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ লক্ষে বিএনপি দেশ ব্যাপি কাজ করছে। সৎ, যোগ্য ও সমাজে সুনামসম্পন্ন ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন তিনি। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণিপেশার মানুষের জন্য দলের দরজা খোলা থাকবে।
প্রাথমিক সদস্য সংগ্রহের সময় যাতে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসররা যাতে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তবে বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, বরং শাস্তি দেয়।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি.কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম মৌলভীবাজার জেলার টিম প্রধান ও সদস্য জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকনসহ অন্যান্যরা।এর আগে রুহুল কবির রিজভী এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park