1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম ,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে “সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স” এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১ টায় আয়োজিত এ ফ্রি হেলথ ক্যাম্পে চর অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় অর্ধ-শতাধিক মানুষরা সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর অভিজ্ঞ ডাক্তার মো: মেজবাহ উদ্দিন এর কাছ থেকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষাসহ প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এছাড়া এ আয়োজনে চোখে পরার মতো অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা বিষয়ক বিভিন্ন পরামর্শ ও চর অঞ্চলের পিছিয়েপড়া মানুষদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কাউন্সিলিং করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এলাকার প্রান্তিক মানুষেরা স্বাস্থ্যসেবা সম্পর্কে অনেকটাই অসচেতন। নানা সীমাবদ্ধতার কারণে তৃণমূলের এসব মানুষের কাছে স্বাস্থ্যসেবা ততটা পৌঁছায় না। বিষয়টি সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর স্বত্বাধিকারী মেজবাহ উদ্দিন এর বিবেককে নাড়া দিয়েছে। তাই ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা মূলক সভার আয়োজন করা হয়েছে।
এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, ‘এমন আয়োজন গ্রামের অসচেতন মানুষকে সচেতন করে গড়ে তুলতে সাহায্য করবে। তাই এসব ইতিবাচক আয়োজন যত বেশি করা যায়, তত ভালো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park