1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

বেলকুচিতে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলা ও মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ মার্চ সকালে সিরাজগঞ্জের বেলকুচি পৌর শহরের সোহাগপুর সরকারি শ্যাম-কিশোর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ওলামা মাশায়েখ ও বেলকুচির সর্বস্তরের মুসলিম উম্মাহ পৃথক পৃথক ব্যানারে মিছিল নিয়ে স্কুল মাঠে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ইকবাল হোসেন রিপন। সঞ্চালনায় ছিলেন হাফেজ আবু মুসা।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিরাজগঞ্জ জেলার সভাপতি মাওলানা মোঃ আব্দুস সাত্তার, সরকারি শ্যামকিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুল রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুসা হাসেমী, ছাত্রনেতা ইমন সরকার, ছাত্রনেতা রাশেদুল ইসলাম, মুক্তার প্রামাণিক সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে সমাবেশে বক্তারা বলেন, দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরা সন্ত্রাসী কায়দায় বিশ্বের মুসলমানদের উপর হামলা, নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছে, এসব দেখে আমাদের রক্তক্ষরণ হচ্ছে।

বক্তারা বলেন, গাজায় শিশু, নারী ও পুরুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই অনতিবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত হামলা বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park