1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বুড়িরহাট ক্রসবাঁধের সামনের অংশ ফের ভাঙ্গন,ঝুকিতে বুড়িরহাট বাজার সহ কয়েকটি গ্রাম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ।

বুড়িরহাট ক্রসবাঁধের সামনের অংশ ফের ভাঙ্গন,ঝুকিতে বুড়িরহাট বাজার সহ কয়েকটি গ্রাম

আব্দুল হাকিম সবুজ রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীতে আবারও ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বুড়িরহাট এলাকার গুরুত্বপূর্ণ ক্রসবাঁধের সামনের উত্তর ও দক্ষিণ অংশে তিস্তার প্রবল স্রোত আঘাত হানলে হঠাৎ ভাঙন শুরু হয়।
এতে বাঁধ ও সড়কের নিরাপত্তা নিয়ে নদীপাড়ের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে বুড়িরহাট ক্রসবাঁধের রাস্তার একটি অংশে হঠাৎ ভাঙন দেখা দেয়।
পরে রাস্তার উত্তর ও দক্ষিণ পাশে ভাঙন বিস্তৃত হতে থাকে।
ভোরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘটনাস্থলে ছুটে যান। গুরুত্বপূর্ণ বাঁধ ও সড়কে ভাঙন দেখা দেওয়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের আশঙ্কা,দ্রুত ভাঙন প্রতিরোধ করা না হলে ক্রসবাঁধের রাস্তার অবশিষ্ট অংশটুকুও তিস্তা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

এতে স্থানীয় যোগাযোগব্যবস্থা ব্যহত হওয়ার পাশাপাশি আশপাশের বসতবাড়ি,কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়তে পারে।

তিস্তা নদীর ভাঙনে রাজারহাট উপজেলার নদী-তীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না।
বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি এবং পানি কমার সময় স্রোতের তীব্রতায় বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দেয়। প্রতিবছরই নদীতীরবর্তী মানুষকে বসতভিটা ও ফসলি জমি হারানোর শঙ্কায় থাকতে হয়।
বুড়িরহাট ক্রসবাঁধের সড়কে নতুন এই ভাঙন সেই পুরোনো আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে।
স্থানীয়দের দাবি,ভাঙন শুরু হওয়ার পরপরই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে,অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত অংশ বড় আকার ধারণ করতে পারে।
তাই দ্রুত জিওব্যাগসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, ‘তিস্তা নদীর ভাঙন এখানে নতুন কিছু নয়।প্রতিবছরই কোনো না কোনো এলাকায় ভাঙন দেখা দেয়। ভাঙন শুরু হওয়ার সাথে সাথে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
তাই এবার শুরুতেই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।’

এদিকে ভাঙনের খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘বুড়িরহাট ক্রসবাঁধে হঠাৎ ভাঙন দেখা দেওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ভাঙনরোধে কাজ করা হচ্ছে,আশা করছি ক্রসবাধ পূর্বের অবস্থায় ফিরে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park