1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব পরিবার সংসদ, জগন্নাথপুর উপজেলা মুক্তিযুদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব পরিবার সংসদ, জগন্নাথপুর উপজেলা মুক্তিযুদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৫ ডিসেম্বর রবিবার সন্ধায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সংসদ এর পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

মুক্তিযোদ্ধা আব্দুর রব পরিবার সংসদ এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুমএর সভাপতিত্বে মুক্তিযুদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলর সভাপতি শাহ্ সিরাজ কুতুবীর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব পরিবার সংসদ এর সভাপতি শাহ কামাল, আরও বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার হাজী আব্দুল কাদির, ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলার সাথে বীর মুক্তিযুদ্ধের আত্মিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে উদ্যোগ গ্রহন করা হবে। মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে পারলে বর্তমান প্রজন্ম গৌরবান্বিত হবে। বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ে জীবন বাজি রেখে প্রতিকুল পরিস্থিতি মোকাবিলা করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। লাল সবুজের পতাকার জন্য সেদিন নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। বক্তারা আরো বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। 

সবশেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব এর রুহের মাগফেরাত ও  পরিবারের সদস্যদের সাফল্য কামনা করে শিরনি বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park