1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ৩৬ জন  কৃষক পেলেন পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

বিরামপুরে ৩৬ জন  কৃষক পেলেন পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ 

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ 

দিনাজপুরের বিরামপুরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত ) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় পারিবারিক পুষ্টি বাগান তৈরি করা পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ৩৬ জন কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় বিরামপুর উপজেলার কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে ৩৬ জন কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ সমূহ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলার ৩৬ জন কৃষকের প্রত্যেককে জৈব সার ২৫ কেজি,ফলের চারা ৬ টি,নেট,ঝাঝড়ি ,বয়ম ৬ টি এবং  তিন মৌসুমের ২২ প্রকারের সবজী বীজ প্রদান করা হয়।

 এতে একদিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, পাশাপাশি নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারবেন তারা। পারিবারিক পুষ্টি বাগান করতে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এসময় বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ,উপ-সহকারী কৃষি কর্মকর্তাগনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বিরামপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে ১০০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে।

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, নিরাপদ সবজি উৎপাদনে পারিবারিক পুষ্টি বাগান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পারিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকেরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park