1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন

বিরামপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ 

মোঃ ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১১২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে চলতি ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় খরিপ মৌসুমে রোপা আমন (উফশী জাত) ধান এর আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী জাতের ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৬ জুন) দুপুর ২ ঘটিকায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে এই বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী ,বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মন্ডলসহ কৃষক কৃষাণী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, আমাদের উপজেলায় আমন মৌসুমে উন্নত উফশী জাতের ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আওতায়  ৩ হাজার ২০০ জনকে ৫ কেজি করে উফশী ধানের বীজ ও ১০ কেজি MOP ও ১০ কেজি DAP রাসায়নিক সার দেয়া হবে।

আলোচনা সভায় উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রণোদনা তাদের উফশী জাতের ধান উৎপাদনে নতুন উদ্দীপনা যোগাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park