1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মিজান মোল্লা'র নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মিজান মোল্লা’র নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি।

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জ :
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জ :

নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দুপুর থেকেই উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাকেরগঞ্জ বিএনপির অস্থায়ী কার্যালয় ও আশপাশের এলাকায় জড়ো হন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে র‍্যালির আশপাশের এলাকা।

এর আগে বিকেল ৫টায় বাকেরগঞ্জের ৫ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবুল হোসেন খান এর বাসার সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাকেরগঞ্জ ৫ আসনের এম পি আলহাজ্জ আবুল হোসেন খান সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দলের প্রতিষ্ঠা, রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

>>রঙ্গশ্রী ইউনিয়নে আলোচনায় মিজানুর রহমান মোল্লাঃ

এদিকে আসন্ন ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মিজানুর রহমান মোল্লাকে ঘিরেও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
দলীয় কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের বিষয়টি স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে।

দলীয় কর্মসূচিতে তাঁর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণকে স্থানীয় বিএনপির সাংগঠনিক তৎপরতার একটি অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হিসেবে তাঁর অবস্থান ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলীয় প্রক্রিয়া ও নির্বাচনী বিধি অনুযায়ী নির্ধারিত হবে বলে জানা গেসে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দলের ঐক্য, সাংগঠনিক শক্তি ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park